ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৮, ১২ সেপ্টেম্বর ২০২২
হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন 
কারাদণ্ডপ্রাপ্ত লিয়াকত আলী ও আশারত আলী

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার দায়ে বাবা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

সোমবার দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- দৌলতপুর উপজেলার মৃত ইসলাম মন্ডলের ছেলে লিয়াকত আলী ও তার ছেলে আশারত আলী। এ মামলায় এনামুল ও মিন্টু নামে দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

Advertisement

তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ১১ জুন বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসামিরা সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনার দিনেই আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করা হয়। 

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক ওই হত্যা মামলার তাদের এ কারাদণ্ডের আদেশ দেন। 

তিনি আরো বলেন, মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুইজনকে যাবজ্জীবন ও দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!