ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭০০ লিটার চোরাই ডিজেলসহ ট্রলার উদ্ধার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ১৩ সেপ্টেম্বর ২০২২
৭০০ লিটার চোরাই ডিজেলসহ ট্রলার উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় ৭০০ লিটার চোরাই ডিজেলসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সন্ধ্যায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে কোস্টগার্ড ভোলার দৌলতখান উপজেলার মাছঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৭০০ লিটার চোরাই ডিজেলসহ তেল বহন কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার উদ্ধার করা হয়।

এ সময় চোরাকারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধার কৃত ডিজেল ও কাঠের ট্রলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখানা থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

এর আগে গত মাসেও কোস্ট গার্ড সদস্যরা দৌলতখানের মেঘনা নদী থেকে দুইবার চোরাই তেল উদ্ধার করে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!