ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধোঁয়ার গন্ধে ঘুম ভাঙল ২ কর্মচারীর, নিমিষেই পুড়ল ফোমের গুদাম

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২২
ধোঁয়ার গন্ধে ঘুম ভাঙল ২ কর্মচারীর, নিমিষেই পুড়ল ফোমের গুদাম
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

সাভারে আগুনে একটি ফোমের গুদাম পুড়ে গেছে। বুধবার সকাল সোয়া ৮টার দিকে সাভারের জামসিং এলাকার আবুল বাশার হাওলাদারের ম্যাট্রেক্স অ্যান্ড ফোমের গুদামে এ ঘটনা ঘটে।

গোডাউনের মালিক আবুল বাশার হাওলাদার বলেন, ফোমের গুদামে দুজন লোক থাকতেন। ফজরের নামাজ শেষে তারা ঘুমিয়ে পড়েন। সকালে ধোঁয়ার গন্ধে তাদের ঘুম ভাঙলে আমাকে ফোন করে আগুন লাগার বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তিনি আরো বলেন, আমি নিঃস্ব হয়ে গেলাম। প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে বলতে পারব না।

Advertisement

সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, সকাল সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি আরো বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্ত করে বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!