ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইয়াবা-হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৭, ১৪ সেপ্টেম্বর ২০২২
ইয়াবা-হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন 
দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ

সিরাজগঞ্জে ইয়াবা ও হেরোইন নিজের কাছে রাখার দায়ে আব্দুল মজিদ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ তাড়াশ উপজেলার শ্রীপুর গ্রামের আবু বক্কারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আসামিপক্ষের আইনজীবি অ্যাডভোকেট শাহ আলম খান ডেভিড।

Advertisement

তিনি জানান, ২০১৮ সালের ২২ মে সিরাজগঞ্জ শহরের পৌর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন ও ১৫ ইয়াবাসহ আব্দুল মজিদকে আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় ডিবির এসআই ইয়াসিন আরাফাত বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করেন তদন্তকারী কর্মকর্তা। ওই মামলায় দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!