ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বজ্রপাত থেকে রক্ষা পেতে নদীতে ঝাঁপ, তিন জেলে নিখোঁজ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ১৫ সেপ্টেম্বর ২০২২
বজ্রপাত থেকে রক্ষা পেতে নদীতে ঝাঁপ, তিন জেলে নিখোঁজ
বরিশাল জেলার মানচিত্র-ফাইল ফটো

বজ্রপাত থেকে রক্ষা পেতে নদীতে ঝাঁপিয়ে পড়ে ৩ জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বরিশালের হিজলা-গৌরবদী ইউনিয়ন লাগোয়া মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হচ্ছেন- মোক্তার হোসেন সর্দার, আমির রাঢ়ী ও ফরহাদ সর্দার।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ওসি ইউনুস মিয়া জানান, সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়ন লাগোয়া মেঘনা নদীতে মাছ ধরতে যান ৫ জেলে। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে আত্মরক্ষার জন্য নদীতে ঝাঁপ দেন তারা। পরে স্থানীয়রা রবিউল সর্দার ও ওসমান সর্দার নামে দুই জেলেকে উদ্ধার করলেও এখনো তিন জেলে নিখোঁজ রয়েছেন।

Advertisement

ওসি আরো জানান, এ ঘটনায় উদ্ধার হওয়া দুই জেলে প্রাথমিক চিকিৎসা শেষে এখন বাড়িতে রয়েছেন। নিখোঁজ ৩ জেলেকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!