বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিলেটের নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
প্রবাসী কল্যাণ ডেস্ক ছাড়াও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে যেন হয়রানির শিকার হতে না হয় সেজন্য ‘ওয়ানস্টপ সার্ভিস ফর পুলিশ ক্লিয়ারেন্স’ ডেস্কও চালুর কথা জানান পুলিশ সুপার।
.png)
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রবাসীরা দেশে এসে কোনো সমস্যায় পড়লে বা বিদেশ থেকেই কোনো সমস্যা সমাধানের বিষয়ে পুলিশকে অবগত করতে সিলেট জেলা পুলিশে প্রথমবারের মতো ‘প্রবাসী কল্যাণ ডেস্ক হটলাইন’ নামে সেবা চালু করা হচ্ছে। এই হটলাইনে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা যোগাযোগ করে সেবা নিতে পারবেন। নারীদের জন্য ডেস্কে আলাদা নারী অপারেটর থাকবে।
পুলিশ সুপার আরো জানান, বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থী বা অনেক গমনেচ্ছুদের জন্য ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ লাগে। এ বিষয়ে অনেকে অনেক কম্পিউটারের দোকানে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করেন, এমনকি হয়রানিরও শিকার হন। এসব বিবেচনায় সিলেট জেলা পুলিশ এবার ‘ওয়ানস্টপ সার্ভিস ফর পুলিশ ক্লিয়ারেন্স’ সেবা চালু করেছে। এ ডেস্কে এসে যে কেউ কোনো টাকা ছাড়াই এ সেবা নিতে পারবেন।