ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে গাঁজাসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২২
নোয়াখালীতে গাঁজাসহ গ্রেফতার ২
গাঁজাসহ গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে বেগমগঞ্জে বিশেষ অভিযানে একাধিক মামলার দুই আসামিকে গাঁজাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জের লক্ষীনারায়ণপুরের কামলাবারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন-  বেগমগঞ্জের লক্ষীনারায়ণপুরের কামলাবারী এলাকার বাসিন্দা মো. শাহজাহান ওরফে নবাব এবং মো. শাহজালাল ওরফে সোহাগ।

নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঐ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তারা দুইজন একাধিক মামলার আসামি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!