ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ১০ সেপ্টেম্বর ২০২২
বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোলে চার কেজি গাঁজাসহ শাওন হোসেন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার সকালে বেনাপোল পোর্ট থানার শাখারিপোতা এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত শাওন হোসেন শার্শা উপজেলার নটাদিঘা গ্রামের হাসান আলীর ছেলে।

ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম বেনাপোল পোর্ট থানার শাখারিপোতায় অভিযান পরিচালনা করে। পরে ওই গ্রামের একটি ধানের চাতালের সামনে থেকে মাদক ব্যবসায়ী শাওন হোসেনকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

Advertisement

এ ব্যাপারে শাওনের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাঁজা
লিংক সফলভাবে কপি হয়েছে!