ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় মাদক ব্যবসায়ী কারাগারে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ৯ সেপ্টেম্বর ২০২২
আখাউড়ায় মাদক ব্যবসায়ী কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের সাহার মিয়ার ছেলে মানিক মিয়া। এ সময় তার কাছ থেকে ৭০ স্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। 

শুক্রবার দুপুরে আটক মানিককে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার শিবনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে স্কাফ সিরাপসহ তাকে আটক করা হয়।   

Advertisement

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব‍্যাহত রয়েছে। যেকোনো মৃল‍্যে তা নির্মূল করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আখাউড়া মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!