এ সময় আসামি জাফর আলম আদালতে উপস্থিত ছিলেন। জাফর টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়ার মৃত পেঠান আলী বক্সের ছেলে। ৩০ হাজার ইয়াবা পাচার মামলায় তাকে ১৫ বছরের সাজা প্রদান করা হয়। পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
২০১৭ সালের ১২ জুন সকাল সাড়ে ১০টার দিকে তৎকালীন র্যাব-৭ (সিপিসি-২) কক্সবাজার ক্যাম্পের নায়েক সুবেদার জসিম উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং কাঞ্জর পাড়ার জাহেদের দোকানের সামনে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেফতার করে। এরপর টেকনাফ মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ ৫ বছর পর আজ চূড়ান্ত রায়ের দিন ধার্য্য করেন আদালত। রায়ের পর আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
.png)
অ্যাভোকেট ফরিদুল আলম জানান, এই রায় ঘোষণার পর অন্যান্য অপরাধীরা অপরাধ থেকে দূরে সরে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।