ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্কুলছাত্রীকে ইভটিজিং, বখাটের কারাদণ্ড

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৭, ২৪ আগস্ট ২০২২
স্কুলছাত্রীকে ইভটিজিং, বখাটের কারাদণ্ড
বখাটে অটোরিকশা চালক কালাম উদ্দিন- ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর পরশুরামে স্কুলছাত্রীকে ইভটিজিং করার অপরাধে এক বখাটে অটোরিকশা চালককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার সন্ধ্যায় পরশুরাম উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শামসাদ বেগম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন। 

ওই বখাটের নাম কালাম উদ্দিন (৩২)। সে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মধ্যম চন্দনা গ্রামের আবদুল মুনাফের ছেলে।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত বখাটে অটোরিকশা চালককে কারাদণ্ড দেওয়ার পর পরশুরাম থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে পুলিশের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়। 

পরিবার ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রী মধ্যাহ্ন বিরতির সময় দুপুরের খাবার খেতে বাড়িতে যাচ্ছিল পথে তাকে একা পেয়ে অভিযুক্ত অটোরিকশা চালক কামাল উদ্দিন পথরোধ করে নানা ধরনের কটুক্তি ও উত্ত্যক্ত করে। এক পর্যায়ে ওই ছাত্রীকে তার অটোরিকশায় তোলারও চেষ্টা করে। পরে বাড়িতে গিয়ে ভুক্তভোগী তার পরিবারকে বিষয়টি জানায়। ছাত্রীর বাবা বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিনকে জানান। চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিষয়টি তখনই পরশুরাম থানার পুলিশকে অবহিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

অভিযোগ পেয়ে পরশুরাম থানা পুলিশ ওই ইউনিয়নের গ্রাম পুলিশের সহযোগিতায় বখাটে অটোরিকশা চালক কামাল উদ্দিনকে স্থানীয় রাজষপুর বাজার থেকে আটক করে পরশুরাম থানায় নিয়ে যায়। সন্ধ্যায় তাকে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অটোরিকশা চালক কামাল উদ্দিনকে ইভটিজিংয়ের বিষয়ে জিঞ্জাসাবাদ করলে তিনি নিজেই স্বীকার করেন। তখন ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

পরশুরাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শামসাদ বেগম জানান, ইভটিজিংয়ের অপরাধ স্বীকার করায় ৫০৯ ধারায় তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা মোতাবেক তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!