[ দেশজুড়ে ]
মাদক বিক্রি করতে গিয়ে ২ রোহিঙ্গা নারীসহ আটক ৩
ইয়াবাসহ আটককৃত ৩ নারী- ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকা থেকে পৃথক দুই অভিযানে ৫০০ ইয়াবাসহ ৩ নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে দুইজন রোহিঙ্গা। তারা হলো- তাসলিমা বেগম, এলমা খাতুন ও মালা বেগম।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর রিস্টার কলেজ সংলগ্ন রোডের দক্ষিণ পাশে সেলিম বিল্ডিং এর সামনে পাকা রাস্তা থেকে দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়।
অপর নারী মাদক ব্যবসায়ীকে ইপিজেড থানার রেলবিট রাজু কলোনির ভেতরে দক্ষিণ থেকে গ্রেফতার করে এসআই সাজ্জাদ।
.png)
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে এরই মধ্যে মাদক মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!