[ দেশজুড়ে ]
সন্দ্বীপে ৪ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা- ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা চার রোহিঙ্গাকে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মো. জুবায়ের হোসেন, মো. রফিক, আজিজ মোল্লা ও মো. আজিজ।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সন্দ্বীপ থানার ওসি শহিদুল ইসলাম।
.png)
তিনি বলেন, উপজেলার মুছাপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকা থেকে চার রোহিঙ্গাকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে সেখান থেকে তাদের থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা ভাসানচর থেকে সাঁতরে সন্দ্বীপে আসেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাদের পুনরায় ভাসানচরে ফেরত পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!