[ দেশজুড়ে ]
কক্সবাজার বিমানবন্দর থেকে নারীসহ ১১ রোহিঙ্গা আটক
নারীসহ আটককৃত ১১ রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজার বিমানবন্দর থেকে এক নারীসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়।
৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো- মো. নূর, আয়াজ, আব্দুল হক, রবি আলম, মো. নূর, ওসমান, আবু বক্কর সিদ্দিক, রেজাউল করিম, মো. আজিজ, মো. ফয়সাল ও রহিমা।
.png)
তিনি জানান, রোহিঙ্গাদের পাচারের উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে স্বীকার করেন তারা রোহিঙ্গা। আটককৃতদের কাছ থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!