ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৯, ২০ আগস্ট ২০২২
টেকনাফে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক 
অস্ত্রসহ আটককৃত রোহিঙ্গা ফারুক- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ফারুক নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

শুক্রবার ভোরে রোহিঙ্গা শিবিরের সি-ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফারুক উপজেলার হ্নীলা ইউপির নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-ব্লকের বাসিন্দা ওলা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারী নুর।

Advertisement

তিনি বলেন, ভোরে কতিপয় অস্ত্রধারী লোকের অবস্থান সম্পর্কে গোপন খবরের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক একটি ঘর ঘেরাও করলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন কৌশলে পালিয়ে যায়। পরে ঐ ঘরে অবস্থানকারী সন্দেহজনক একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, আটককৃত ফারুক সংঘবদ্ধ রোহিঙ্গা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!