ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে রোহিঙ্গা স্ত্রীসহ ইয়াবা ব্যবসায়ী স্বামী গ্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১১:১৮, ২০ আগস্ট ২০২২
গাজীপুরে রোহিঙ্গা স্ত্রীসহ ইয়াবা ব্যবসায়ী স্বামী গ্রেফতার
গ্রেফতার রেজাউল সরকার ও মুন্নি। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মহানগরীর পূবাইলে ইয়াবাসহ রোহিঙ্গা নারী ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে ২৫০ ইয়াবাসহ রোহিঙ্গা স্ত্রী মুন্নি ও তার স্বামী স্থানীয় রেজাউল সরকারকে গ্রেফতার করা হয়। ইয়াবা সরবরাহকারী শ্যালিকা রোহিঙ্গা ছমিরা বেগমকে খুঁজছে পুলিশ। 

গ্রেফতাররা হলেন, গাজীপুর জেলার বসুগাঁও গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে রেজাউল সরকার ও রেজাউল সরকারের স্ত্রী রোহিঙ্গা নারী মুন্নি।


জানা যায়, ইয়াবা ব্যবসা করতে গিয়ে সাত বছর আগে রোহিঙ্গা মুন্নির সঙ্গে পরিচয় হয় পূবাইলের রেজাউল সরকারের। ওই সুবাদেই তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে রেজাউলের শ্যালিকা ছমিরা বেগম ইয়াবার বড় বড় চালানের বেশিরভাগ গাজীপুর এলাকায় বিক্রির জন্য দুলাভাইকে সরবরাহ করতেন। সেই সুবাদে পূবাইলের বসুগাঁও এলাকাকে ইয়াবা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে থাকে ওই দম্পতি। টেকনাফ থেকে ইয়াবা চালান শ্যালিকা ছমিরা বেগম নিয়া আসতেন ঢাকাসহ গাজীপুর মহানগরীর পূবাইলে। হোম ডেলিভারি দিতেন দুলাভাই রেজাউল।

Advertisement

এদিকে, প্রায় ২ বছর আগে শ্যালিকা-দুলাভাই ৩ হাজার ৮৪০ ইয়াবাসহ পূবাইল থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। জামিনে মুক্তি পেয়ে আবারো ইয়াবা ব্যবসা চালাতে গিয়ে পুলিশের জালে আটকা পড়ে স্বামী-স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, মুন্নি ও তার স্বামী বিভিন্ন মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবাসংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে। এমন খবরে পূবাইলের বসুগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে পূবাইল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। রেজাউলের শ্যালিকা ছমিরাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!