ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ইয়াবাসহ ১ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৩, ২৩ আগস্ট ২০২২
উখিয়ায় ইয়াবাসহ ১ রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।

তিনি বলেন, সোমবার দুপুরে পানবাজার পুলিশ ক্যাম্পের এসআই আনোয়ার কামালের নেতৃত্বে এপিবিএন সদস্যরা বালুখালী ক্যাম্প-৮ ইস্টে অভিযান চালান। এ সময় ৬ হাজার ইয়াবাসহ মোহাম্মদ জাকিরকে গ্রেফতার করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রোহিঙ্গা জাকির মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!