ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুবর্ণচরে ৪ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ২ সেপ্টেম্বর ২০২২
সুবর্ণচরে ৪ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানো চার রোহিঙ্গাকে সুবর্ণচর থেকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জনতা বাজার ও চরজুবলী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮০নং ক্লাস্টারের গুলবাহার, মো. খায়রুল আমিন, মো. ফারুক, মো. তুষার।

Advertisement

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে চার রোহিঙ্গা ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য দালালের মাধ্যমে সুবর্ণচর উপজেলায় আসেন। সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকায় এক নারীসহ তিন রোহিঙ্গা ঘোরাফেরা করছিলেন। তাদের দেখে সন্দেহ হওয়ায় স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেন।

স্থানীয়রা তাদের আটক করে চরজব্বর থানা পুলিশে সোপর্দ করেন। অপর এক রোহিঙ্গাকে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে দালালের মাধ্যমে তারা ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে আসেন। খবর পেয়ে তাদের আটক করা হয়। একইদিন দুপুরে তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!