ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এক যুগ পর প্রথম সিজার

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩, ১৬ সেপ্টেম্বর ২০২২
এক যুগ পর প্রথম সিজার
এক যুগ পর প্রথম সিজার

অ্যানেস্থেসিয়া আছে তো নেই গাইনি ডাক্তার নেই। কখনো গাইনি ডাক্তার আছে তো অ্যানেস্থেসিয়া নেই। দীর্ঘ এক যুগ এ দুইয়ের সমন্বয়ের অভাবে কোনো সিজার হয়নি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দীর্ঘ ১২ বছর পর বৃহস্পতিবার আবার নতুন করে সিজার শুরু হয়েছে হাসপাতালটিতে। 

দুপুর ১২টার দিকে প্রথম সিজার শিুরু হয়। উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের আব্বাস মিয়ার স্ত্রী দিলওয়ারা বেগমকে সিজার করা হয়। জন্ম নেয় একটি কন্যাসন্তান। সিজার সম্পন্ন করেন ডা. নাফিসা জাফরিন। 

এক যুগ পর প্রথম সিজার

নবজাতকের বাবা মো. আব্বাস মিয়া বলেন, আমি গরিব কৃষক। আমার স্ত্রীর প্রথম বাচ্চাও সিজারিয়ান পদ্ধতিতে জেলা শহরের প্রাইভেট হাসপাতালে করা হয়। তখন হাসপাতালে অনেক খরচ হয়েছে। আজ বিনা খরচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সিজার করা হয়েছে। একটি কন্যাসন্তান জন্ম হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সব প্রকার ওষুধ দেওয়া হয়েছে। এমনি কি এক ব্যাগ রক্তের ব্যবস্থাও হাসপাতাল থেকেই করা হয়েছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, আমাদের এখানে চিকিৎসকের সংকটের কারণে প্রায় এক যুগ ধরে সিজার বন্ধ ছিল। এখন আবার সেটি চালু হলো।

তিনি আরো বলেন, সফলভাবে সিজার সম্পন্ন হয়েছে। সুস্থ একটা বাচ্চা জন্মগ্রহণ করেছেন। নবজাতক ও মা উভয়ই সুস্থ আছেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!