ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাঁথিয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২২
সাঁথিয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক
গ্রেফতারকৃত ধর্ষক

পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার করমজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত আনোয়ার মোল্লাকে রাতেই গ্রেফতার করে। আনোয়ার মোল্লা পুন্ডুরিয়া গ্রামের জলিল মোল্লার ছেলে।  

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবন্ধী শিশুকে পরিবারের লোকজন বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে রাত হয়ে গেলে এলাকার মসজিদের মাইক দিয়ে প্রতিবন্ধী শিশুর সন্ধান করা হয়। পরে ধর্ষক আনোয়ারের বাড়ির পেছন থেকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রতিবেশীরা ঐ শিশুকে উদ্ধার করেন। ধর্ষণের শিকার ঐ শিশুটির বাড়ির পাশেই ধর্ষক আনোয়ারের বাড়ি। 

শিশুটির স্বজনেরা শিশুটির ইশারা ভাষার বরাত দিয়ে জানান, ঘটনার দিন সন্ধ্যার দিকে ধর্ষক আনোয়ার নিজ বাড়ির কাছে শিশুটিকে পথে পায়। এরপর তাকে ডেকে নিয়ে ওড়না দিয়ে মুখ চেপে তার ঘরের পেছনে ধর্ষণ করেন।

Advertisement

রাতেই ঘটনাটি গ্রামে জানাজানি হলে ধর্ষক গা ঢাকা দেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাতেই সাঁথিয়া থানায় অভিযোগ করেন। 

সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে ধর্ষক আনোয়ারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে আসামিকে শুক্রবার দুপুরে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!