গ্রেফতারকৃত মো. রাসেল মিয়া জেলার সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, চলতি বছরের ১৮ জুলাই রাতে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বিখ্যাত আশিক টি-স্টল থেকে চা খেয়ে ৫টি মোটরসাইকেযোগে ১৩ জন বন্ধু বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে জেলার সরাইল বিশ্বরোড মোড়ে আসার পর ৫-৬ লোক মাইক্রোবাস থেকে নেমে তাদের থামতে বলে। পরে ডিবি পুলিশ পরিচয়ে রাস্তার পাশে নিয়ে তাদের কাছে থাকা টাকা, স্বর্ণের চেইন, ১৩টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যান।
.png)
তিনি আরো বলেন, ছিনতাইয়ের কবলে পড়া মো. সুমন মিয়া নরসিংদী জেলার রায়পুরা থানার হাটুভাঙ্গা গ্রামের মিলন মিয়ার ছেলে থানায় এসে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে ও বাকিদের দেওয়া তথ্যমতে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ছবি দেখিয়ে আন্তজেলা ছিনতাইকারী ও ডাকাত চক্রের সদস্য গাফ্ফার মিয়াকে গ্রেফতার করা হয়।
ওসি আরো বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বিটোই এলাকা থেকে এই মামলার আসামি রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় একাধিক ডাকাতি, দস্যুতার মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।