শিশুর বাবা মোস্তাফিজুর রহমান মল্লিক জানান, প্রতিদিনের মতো এদিনও তিনি রাজমিস্ত্রির কাজে চলে যান। দুপুর ১২টার দিকে লামিয়াকে গোসল করানোর জন্য তার স্ত্রী একটি বালতিতে পানি ভর্তি করে গামছা আনতে ঘরের ভেতরে যায়। এ সময় মেয়েটি বালতি ধরে দাঁড়াতে গেলে উপুড় হয়ে বালতির মধ্যে পড়ে যায়। তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক সোহানা আজমী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
.png)
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।