ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে হেরোইন-ইয়াবাসহ আটক ১০

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ২১ সেপ্টেম্বর ২০২২
মানিকগঞ্জে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে এক লাখ ৭১ হাজার টাকার হেরোইন ও ইয়াবাসহ ১০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।

আটককৃতরা হলেন, সিংগাইর উপজেলার আজিমপুর মধ্যপাড়া এলাকার মৃত আওলাদের পুত্র আবুল কালাম (৩৫), বাইমাইল এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র মোবারক (৩৬), মধ্য সিংগাইর এলাকার মৃত নাছির আলীর পুত্র মো. কামাল (৪৪), নয়াডিঙ্গী এলাকার মৃত ছলিম বেপারীর পুত্র মো. কুদ্দুস বেপারী (৫৬), আজিমপুর এলাকার করম আলীর পুত্র চপল (৩৫), রাইদক্ষিণ এলাকার মৃত বছির উদ্দিনের পুত্র চান মিয়া (৪৫), চর আজিমপুর এলাকার মো. খলিল শেখের পুত্র ফিরোজ শেখ (৪০), বড় কালিয়াকৈর এলাকার মৃত চমক আলীর পুত্র আল-আমীন (৩০) ও মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব আরঙ্গবাদ এলাকার মো. শেহের আলীর পুত্র হায়দার (২৬) এবং ঢাকা জেলার সাভার থানার নিমেরটেক এলাকার লিটন মিয়া (৩০)।

Advertisement

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় সিংগাইর উপজেলার নয়াডিঙ্গি ও পূর্ব ভাকুম এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এ সময় তাদের থেকে ১৫ গ্রাম হেরোইন ও ৭০ ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৭১ হাজার টাকা। এ ব্যাপারে সিংগাইর থানায় পৃথক মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!