সোমবার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার বাটপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. জাবেদ এবং কুমিল্লার দাউদকান্দি থানার রায়পুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. রাজিব। রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় আসামি মো. জাবেদ ও মো. রাজিবকে যথাক্রমে ৩০ বোতল ও ২০ বোতল ফেনসিডিলসহ ফেনী থানা পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় ফেনী থানার তৎকালীন এএসআই মো. নজরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ফেনী থানার তৎকালীন এসআই যোবায়দা নাহার দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
.png)
আদালতে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন ফেনীর সিনিয়র সহকারী সরকারি কৌঁসুলি দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক। তিনি জানান, আসামিরা জামিনে ছাড়া পাওয়ার পর থেকে দীর্ঘ ১১ বছর পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময়ও তারা অনুপস্থিত ছিলেন। তারা যখন আদালতে আত্মসমর্পণ করবেন অথবা গ্রেফতার হবেন তখন থেকে তাদের সাজা কার্যকর হবে।