ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬, ২২ সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
ফাইল ছবি

ময়মনসিংহের গৌরীপুরে দুই পক্ষের সংঘর্ষে ফরিদুল ইসলাম নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে উপজেলার ছিলিমপুর বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নির্মাণশ্রমিক ছিলিমপুর গ্রামের মৃত মোকশেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, ১৬ সেপ্টেম্বর রাতে অচিন্তপুর ইউপির ছিলিমপুর গ্রামের পুরাতন মোড়ে একটি বেকারির পরিবেশককে মারধরের পর মালামাল ছিনতাই করেন কয়েকজন যুবক। অভিযুক্ত যুবকরা ছিলিমপুর ও খয়রা দৌলতপুর গ্রামের বাসিন্দা। এদিকে ছিনতাইয়ের ঘটনার পরপরই ওই রাতে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশ হয়।

Advertisement

ওই ছিনতাইয়ের ঘটনার জেরে বুধবার দুপুরে ছিলিমপুর বাজারে সংঘর্ষে ফরিদুল ইসলামসহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরিবারের লোকজন ফরিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। পরে বুধবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ফরিদুল নিহতের খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন ছিলিমপুর গ্রামে কমপক্ষে ১৫টি ঘর ভাঙচুর ও লুটপাট করে।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত ও জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!