বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী দড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী ওই এলাকার উসমান আলীর ছেলে।
রাধাকানাই ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল এহসান উজ্জল বলেন, আকবর আলী ও আল আমিন বাড়ির পাশে বেগুন ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে আকবর আলী মারা যায়। এ সময় আল আমিন গুরুতর আহত হয়।
.png)
স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আল আমিনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।