আটক রাজু আহম্মেদ সদর উপজেলার চাঁদবীল গ্রামের মৃতু সিরাজুল ইসলামের ছেলে।
সদর থানার এসআই সুমন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন। মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
আরো পড়ুন >>> করতোয়ায় বাড়ছে লাশের মিছিল, মৃত বেড়ে ৬৩
এসআই সুমন আলী জানান, আনকমন কপি হাউজের সামনে হেরোইন বেচা কেনা হচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় রাজু আহম্মেদকে আটক করে তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আটক রাজু আহম্মেদকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।