[ দেশজুড়ে ]
রাজশাহীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক
আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীতে একটি বিদেশি পিস্তলসহ মো. ফরহাদ হোসেন রকি নামে এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে আরো উদ্ধার করা হয় একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুইটি মোবাইল এবং দুইটি সিমকার্ড।
বুধবার বিকেলে নগরীর মতিহার থানার ডাসমারী এলাকা থেকে তাকে আটক করে র্যাব। আটককৃত রকি একই এলাকার লোকমান হোসেনের ছেলে।
বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানায় র্যাব-৫। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর মতিহার থানার ডাসমারী এলাকা থেকে মো. ফরহাদ হোসেন রকিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুইটি মোবাইল এবং দুইটি সিমকার্ড উদ্ধার করা হয়। রকির বিরুদ্ধে মতিহার থানায় একটি মামলা দায়ের করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!