বুধবার দুপুরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মেহেদি একই গ্রামের দ্বীন ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মেহেদি দুপুরে মনাই নদীর পাড়ে খেলা করছিল। এ সময় সবার অজান্তে সে নদীর পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা নদী থেকে তার লাশ উদ্ধার করেন।
.png)
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক বলেন, একটি শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।