ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২, ৩০ সেপ্টেম্বর ২০২২
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ২ মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি

মাগুরার শালিখায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের উপজেলার ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ২০ বছর বয়সী মো. জিসান ও সাজিদ। আহতের নাম রাজু। তারা তিনজনই মাগুরার বাসিন্দা বলে জানা গেছে।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে শালিখা থানার ওসি বিশারুল ইসলাম জানান, যশোরে বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে মাগুরায় ফিরছিলেন ওই তিনজন। ছয়ঘরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জিসান ও সাজিদ নিহত হন। আহত রাজুকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!