ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে বাড়িতে জুতা লুকানো নিয়ে হাতাহাতি, বরের বাবার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৮, ১৪ জুলাই ২০২২
বিয়ে বাড়িতে জুতা লুকানো নিয়ে হাতাহাতি, বরের বাবার মৃত্যু
ফাইল ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিয়ে বাড়িতে জুতা লুকানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে কনেপক্ষের হাতাহাতিতে বরের বাবার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. রুহুল আমিন। তিনি ফুলবাড়িয়া সদর ইউনিয়নের উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে ফুলবাড়িয়া থানার এসআই স্বপন মিয়া জানান, কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামের মো. শহীদের মেয়ে মারুফা আক্তারের সঙ্গে রুহুল আমিনের ছেলে মারুফ হোসেনের বিয়ে ঠিক হয়। মঙ্গলবার দুপুরে কনের বাড়িতে বরযাত্রীরা এসে খাওয়া-দাওয়া করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে দুষ্টুমির ছলে কেউ বরের জুতা লুকিয়ে ফেলেন। এ নিয়ে বরের বাবা রুহুল আমিনের সঙ্গে মেয়েপক্ষের লোকজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে রুহুল আমিন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এরপর রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এসআই বলেন, মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!