মৃতরা হলেন- উপজেলার বালিখাঁ ইউনিয়নের দাদরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশাচালক সামাদ মিয়া (১৫) ও একই উপজেলার গালাগাঁও ইউনিয়নের মাইলোরা গ্রামের মৃত সাধু রবিদাসের স্ত্রী ফুলজানি রবিদাস (৬০)।
এ বিষয়ে তারাকান্দা থানা ওসি আবুল খায়ের বলেন, সোমবার অটোরিকশা নিয়ে বের হয় সামাদ। রাতে না ফেরায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্বজনরা। মঙ্গলবার সকালে কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতরে সামাদের পা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
.png)
ওসি আরো বলেন, এদিকে উপজেলার বটতলা নামক জায়গায় রাস্তার পাশের ডোবা থেকে বৃদ্ধা ফুলজানি রবিদাসের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পৃথক দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।