ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটক্ষেতে মিললো স্কুলছাত্রের গোপনাঙ্গ কাটা মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৯, ২৬ জুন ২০২২
পাটক্ষেতে মিললো স্কুলছাত্রের গোপনাঙ্গ কাটা মরদেহ
ছবি: সংগৃহীত

পাটক্ষেত থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দির হিজলি গ্রামের একটি পাটক্ষেত থেকে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

নিহত স্কুলছাত্র বাদল মোল্লা বালিয়াকান্দি উপজেলার বড় হিজলি গ্রামের হুমায়ন মোল্লার ছেলে।

Advertisement

প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন বলেন, সকালে ওই পাট ক্ষেতের পাশে ঘাস কাটতে যান তিনি। এ সময় মরদেহটি দেখে পেয়ে বাড়ির ও স্থানীয় মানুষদের খবর দেন তিনি। 

পুলিশ জানায়, মরদেহের গোপনাঙ্গ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। 

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে এখনও পুলিশ কাজ করছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!