ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে হত্যা করে তোশকে মুড়িয়ে পুকুরে ফেলে দিলেন স্বামী

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২২
স্ত্রীকে হত্যা করে তোশকে মুড়িয়ে পুকুরে ফেলে দিলেন স্বামী
লাশ উদ্ধার: প্রতীকী ছবি

পারিবারিক কলহের জেরে নরসিংদীর চরাঞ্চলে দিনা আক্তার নামে এক নারীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে গা ডাকা দিয়েছেন স্বামী আরমান গাজী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ বাড়ির পাশের পুকুর থেকে দিনার লাশ উদ্ধার করেন। এর আগে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা কালাইগোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। দিনা আক্তার নরসিংদী সদর উপজেলার আলোকবালী গ্রামের বাসিন্দা ওমর ফারুকের মেয়ে।

প্রায় ১৫ বছর আগে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের বাসিন্দা আরমান গাজীর সঙ্গে দিনার বিয়ে হয়। তাদের ঘরে দুইটি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি আরমান গাজী ব্যবসায় ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পাষণ্ড স্বামী তার স্ত্রীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ বিছানার তোশকে মুড়িয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

Advertisement

নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া বলেন, পুকুরের পার থেকে তোশকে মোড়ানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!