এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার মানববন্ধন করেছেন এলাকাবাসী। এরই মধ্যে প্রধান অভিযুক্ত সুমন শেখকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। গ্রেফতারকৃত সুমন রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের মৃত ফজলু শেখের ছেলে।
মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হামিদা আক্তার বলেন, রবিউলের উন্নত চিকিৎসা প্রয়োজন। তার শরীরে মারধর ও আঘাতের চিহ্ন রয়েছে।
.png)
মাদারীপুরের রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এরই মধ্যে প্রধান অভিযুক্ত সুমন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।