ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইন ধরে হাঁটতে গিয়ে প্রাণটাই গেল দিনমজুরের

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪২, ২ অক্টোবর ২০২২
রেললাইন ধরে হাঁটতে গিয়ে প্রাণটাই গেল দিনমজুরের
নিহত খলিলুর রহমান

ফেনীতে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় খলিলুর রহমান নামে ২৭ বছর বয়সী এক দিনমজুর নিহত হয়েছেন।

শনিবার রাত ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলস্টেশনের অদূরে উত্তর সহদেবপুর রেলওয়ে ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর নোয়াখালীর সুধারাম থানা এলাকার বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চট্টগ্রাম থেকে জামালপুরগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ফেনী রেলস্টেশনের দিকে ঢুকছিল। এ সময় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন খলিলুর। একপর্যায়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

জিআরপি পুলিশ ক্যাম্পের এসআই মো. আলী আকবর জানান, ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ শনাক্ত করেছেন নিহতের ভাই জলিলুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!