শাহরিয়ার হাসান পৌরশহরের ইসলামপাড়া এলাকার মাহফুজুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
শনিবার রাত আটটার দিকে পলাশবাড়ী রেল গেটের ৫শ গজ দক্ষিণ দলদলিয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। হাকিমপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করেছেন ।
.png)
নিহত স্কুলছাত্রের বাবা মাহফুজুর রহমান বলেন, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন শাহরিয়ার। পলাশবাড়ী এলাকায় ঘুরতে যান। সেখানে কানে হেডফোন লাগিয়ে ট্রেনের লাইনের ওপর বসে গান শুনছিল সে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
রেলওয়ে হাকিমপুর থানার এসআই কায়কোবাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।