মৃতরা হলো- গোপালপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে মুস্তাফিজুর রহমানের ছেলে ছয় বছর বয়সী মনিরুজ্জামান বাবু ও আনারুল হকের ছেলে চার বছরের মোহাম্মদ বিজয় বাবু।
স্থানীয়রা জানায়, বাড়ির সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসলে নামে মনিরুজ্জামান ও বিজয় বাবু। পরে পানিতে ডুবে যায় তারা। মনিরুজ্জমানের মা কান্নাকাটি শুরু করলে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এক যুবক। এর কিছুক্ষণ পর শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
.png)
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।