[ দেশজুড়ে ]
পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
ফাইল ছবি
মেহেরপুরের মুজিবনগরে পুকুর থেকে নিয়াজ উদ্দিন মণ্ডল (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নিয়াজ উদ্দীন মণ্ডল মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত বৃষ্টি মণ্ডলের ছেলে।
শুক্রবার দুপুরের দিকে শিবপুর গ্রামের জামে মসজিদের পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিবপুর গ্রামের জনৈক নারী পুকুর পাড়ে ময়লা ফেলতে এসে নিয়াজ উদ্দিনকে পানিতে ভাসতে দেখেন। পরে মুজিবনগর থানা পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, নিয়াজ উদ্দীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!