ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লামায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৫, ২৯ সেপ্টেম্বর ২০২২
লামায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি

বান্দরবানের লামা উপজেলার নাইক্ষ্যংমুখের রেঅংপাড়া এলাকা থেকে সারোয়ার আলম নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ৫৫ বছর বয়সী সারোয়ার লামার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়া এলাকার মনির আহমদের ছেলে। তিনি ফল ও সবজির ব্যবসা করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে রূপসীপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য কাইওয়ে ম্রো বলেন, সকালে নাইক্ষ্যংমুখের রেঅংপাড়া এলাকায় মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

তিনি আরো বলেন, বুধবার রাত ১০টার দিকে সারোয়ারকে নাইক্ষ্যংমুখ বাজারে দেখা গিয়েছিল। রাতে নাইক্ষ্যংমুখ থেকে আলিয়াং বাবুপাড়ায় যাচ্ছিলেন বলে জানিয়েছিলেন তিনি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!