[ দেশজুড়ে ]
বাজারের নালায় পড়ে আছে ব্যবসায়ীর মরদেহ
ফাইল ছবি
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নালা থেকে এরশাদ নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ।
নিহত এরশাদ পাশের দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের জুলফু মিয়ার ছেলে। তিনি কোম্পানীগঞ্জ বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।
সূত্রে জানা যায়, এরশাদ মিয়ার দুই সংসার মিলে চার ছেলে, এক মেয়ে। প্রথম সংসারের ছেলেরা বাসের হেল্পার। দ্বিতীয় সংসারের সন্তানরা ছোট।
.png)
তার ভাগিনা ইউসুফ জানান, মামাকে সকালে বাজারে এসে নাস্তা করতে দেখেছি। পরে কোম্পানীগঞ্জ বাজারের পূর্বে নালায় মামার মরদেহ পড়ে থাকতে দেখি।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদেন্তর রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!