[ দেশজুড়ে ]
নিজ বাড়ির পাশের রাস্তা পড়েছিল মেম্বারের নিথর দেহ
ইউপি সদস্য আবুল কাশেম ওরফে বজলুর রহমান
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বাড়ির রাস্তার পাশ থেকে ইউপি সদস্য (মেম্বার) আবুল কাশেম ওরফে বজলুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পুখিয়া এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবুল কাশেম উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ও মিরদী এলাকার বাসিন্দা।
বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হুদা রুবেল ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রায়হান ভুঞা জানান, রোববার সকালে মেম্বার আবুল কাশেমের মরদেহ নিজ বাড়ি থেকে প্রায় চারশ গজ দূরে পুখিয়া গ্রামের রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাস্তায় ফেলে গেছে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি মো. সারওয়ার জাহান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!