ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে গুলিবিদ্ধসহ দুইজনের মরদেহ উদ্ধার

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি   
প্রকাশিত: ১৪:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২২
টেকনাফে গুলিবিদ্ধসহ দুইজনের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পৃথক অজ্ঞাত পরিচয়ে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ৩৫ বছর পর্যন্ত হতে পারে।

সোমবার সকালে পৌরসভার কায়ুকখালীয়া পাড়ার খালে সাজেদের ফিশারির সামনে থেকে ভাসমান অবস্থায় একজনের ও হ্নীলা ইউপি দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, সোমবার সকালে পৌরসভার কায়ুকখালীয়াপাড়া খালে সাজেদের ফিশারির সামনে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।

Advertisement

এছাড়া অপরদিকে, সকালে স্থানীয়দের দেওয়া তথ্যে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তারও কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!