[ দেশজুড়ে ]
দাউদকান্দিতে গাড়িচাপায় মোটরসাইকেল চালক নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত: প্রতীকী ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় গাড়িচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম চালক জুয়েল দাস।
জুয়েল দাস হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার পাটুনীপাড়া গ্রামের গৌরাঙ্গ দাসের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে গাড়িচাপায় আহত মোটরসাইকেল চালককে মহাসড়কে পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও চালককে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুয়েল দাসকে মৃত ঘোষণা করেন।
.png)
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জুয়েল দাসের স্ত্রী পলি রাণী দাসের কাছে মরদেহ হস্তান্তর করেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!