ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিজান হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ৩ অক্টোবর ২০২২
মিজান হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন
মিজান সিকদার মিশর হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন। ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগ‌ঞ্জের বন্দ‌রে মিজান সিকদার মিশর হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। 

Advertisement

মৃত্যুদণ্ড প্রাপ্ত মিঠুন বন্দর উপজেলার নোয়াদ্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও একই এলাকার মুন্না ও চয়ন যাবজ্জীবনপ্রাপ্ত। রায় ঘোষণার সময় তারা প্রত্যেকেই আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরির্দশক আসাদুজ্জামান এ সত্যতা নিশ্চিত করেছেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, বন্দর কাইট্রাখালি এলাকার মৃত শফিউদ্দিন সিকদারের ছেলে মিজান সিকদার মিশরকে ২০১৯ সালের ২২ জুলাই পূর্বশত্রুতার জের ধরে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

নিহতের ভাই সানী জানান, তার ভাই মিশর গাজীপুরে একটি ডাইং কারখানায় কাজ করতেন। তার বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি বাড়িতে অবস্থান করছিলেন।ঘটনার রাতে তিনি মশার কয়েল আনতে দোকানে গেলে নোয়াদ্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মিঠুসহ তার লোকজন মিশরকে ছুরিকাঘাতে হত্যা করে। রায়ে তারা সন্তুষ্ট প্রকাশ করে উচ্চ আদালতে বহাল রাখার দাবি জানান। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!