ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক কোরালের পেটিই ৫ হাজারে বিক্রি

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ৩ অক্টোবর ২০২২
এক কোরালের পেটিই ৫ হাজারে বিক্রি
১৭ কেজি ওজনের কোরাল মাছ- ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় ১৭ কেজি ওজনের একটি কোরাল মাছের পেটি পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার দুপুরে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ঐ মাছের পেটিটি বিক্রি করা হয়।

পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের আড়ৎদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জমাদ্দার জানান, বঙ্গোপসাগরে ১৭ কেজি ওজনের মৃত একটি কোরাল মাছ পান স্থানীয় জেলে মাইনুদ্দিন। পরে মাছটি বিক্রির করার জন্য পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। তবে মাছটি নষ্ট হয়ে যাওয়ায় কোনো পাইকার কিনতে আগ্রহ দেখাননি। পরে ডাকের মাধ্যমে মাছটির পেটিটি ইউসুফ নামে এক পাইকার পাঁচ হাজার টাকায় কিনে নেন।

Advertisement

পাইকার ইউসুফ জানান, এমনিতেই কোরাল মাছের চাহিদা অনেক বেশি। সাধারণত এত বড় মাছ পাওয়া যায় না। কিন্তু মাছটি নষ্ট হওয়ায় চাহিদা কম। তাই মাছটির পেটিটি কিনে নিয়েছি। এ মাছের পেটি বিদেশে রফতানি করে ভালো দাম পাওয়া যায়।

জেলে মাইনুদ্দিন বলেন, সমুদ্রে ভাসমান অবস্থায় রোববার রাতে মাছটি পেয়েছি। পরে বিক্রির জন্য মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসি। কিন্তু নষ্ট হয়ে যাওয়ায় মাছটি কোনো পাইকার কিনতে আগ্রহ দেখাননি। পরে এর পেটিটি পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বরগুনা মাছ
লিংক সফলভাবে কপি হয়েছে!