ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুচকার দোকানে সহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২, ৫ অক্টোবর ২০২২
ফুচকার দোকানে সহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের
আটক আজিজ

গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় ফুচকার দোকানে তুচ্ছ ঘটনা‌ নিয়ে সহকর্মীর ছুরিকাঘাতে রিশাদ নামে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে টু‌ঙ্গিপাড়ার মণ্ডলবাড়ি দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মেলায় এ ঘটনা ঘটে। নিহত রিশাদ উপ‌জেলার পাটগাতী সরদারপাড়া গ্রা‌মের ইউনুছ শেখের ছে‌লে।

এ ঘটনায় অভিযুক্ত আজিজকে আটক করেছে পুলিশ। ১৯ বছর বয়সী আজিজ একই গ্রামের বাসিন্দা। তারা দুজনই মায়ের দোয়া চটপটি অ্যান্ড ফুসকা হাউসের কর্মচারী।

Advertisement

স্থানীয়রা জানায়, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডলবাড়িতে মেলা বসে। মেলায় ক্রেতা ডাকা নিয়ে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন মা‌য়ের দোয়া চটপ‌টি ফুসকা অ্যান্ড হাউসের দুই কর্মচারী। একপর্যা‌য়ে সহকর্মী রিশাদকে ছুরিকাঘাত করেন আজিজ। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় গোপালগঞ্জ জেনা‌রেল হাসপাতা‌লে নেয়ার পথে রিশাদ মারা যান।

টু‌ঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর বলেন, এ ঘটনায় আজিজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!