ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোটালীপাড়ায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ৫ অক্টোবর ২০২২
কোটালীপাড়ায় জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০
সংঘর্ষে আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কুমুরিয়া গ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে পরিতোষ বিশ্বাসের সঙ্গে একই গ্রামের নকুল বিশ্বাসের ছেলে রাম বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে পরিতোষ বিশ্বাস বিরোধপূর্ণ জায়গার পুকুরে মাছ ধরতে গেলে রাম বিশ্বাসে তার লোকজন নিয়ে বাধা দিলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হন।

গুরুতর আহত পরিতোষ বিশ্বাস, কার্তিক বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস, লক্ষণ বিশ্বাস, বিউটি বিশ্বাস, রাম বিশ্বাসকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

Advertisement

পরিতোষ বিশ্বাস বলেন, বিরোধপূর্ণ জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলার পর আমরা রায় পেয়েছি। এ রায়ের পরে ঐ জায়গার পুকুরে আমরা মাছ ধরতে গেলে রাম বিশ্বাস অন্যায় ভাবে আমাদের বাধা দিয়ে মারধর করেছে।

এ বিষয়ে রাম বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, পরিতোষ বিশ্বাস লোকজন নিয়ে আমাদের পৈতৃক জায়গার পুকুরে মাছ ধরতে গেলে আমরা বাধা দিয়েছি।

ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওমর শরীফ বলেন, ঘটনাটি আমি শুনেছি। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!