ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩২, ৬ অক্টোবর ২০২২
বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু
ফাইল ফটো

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার শহরের ছয় নম্বর ঘাট থেকে সরাসরি সেন্টমার্টিন যাবে জাহাজ। তবে টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকালে কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন রওনা দেওয়ার কথা রয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকে আরো একটি জাহাজ চলাচলের কথা রয়েছে বলে জানান জাহাজ মালিকরা।

বুধবার রাত ৯টার দিকে জাহাজ মালিকদের সংগঠন সি-ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এ মৌসুমের প্রথম জাহাজ কক্সবাজার থেকে ৭৫০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে। এদিন পর্যটকরা নিরাপদে যাতায়াত করতে সক্ষম হলে অন্য জাহাজগুলোও চালু হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস পরীক্ষামূলক চলাচল করবে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে আবেদন করা অন্য জাহাজগুলোকেও অনুমতি দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!