[ ভ্রমণ ]
সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
সেন্টমার্টিন জেটিঘাট
ফের টেকনাফ থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে। বৈরি আবহাওয়ার কারণে একদিন বন্ধ রাখার পর মঙ্গলবার থেকে জাহাজ চালুর ঘোষণা দেয় উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার থেকে সোমবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সোমবার ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়।
.png)
ইউএনও বলেন, জাহাজ চলাচল বন্ধ রাখায় ২ হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিনে আটকা পড়েন। আবহাওয়ার উন্নতি হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। মঙ্গলবার থেকে নিয়মিত চলবে জাহাজ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!